ডেস্ক রিপোর্ট
বুদ্ধিস্ট স্টাডিজে গবেষণার জন্য ‘খায়ান্তসে ফাউন্ডেশন স্কলারশিপ’ ঘোষণা করেছে সিডনি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ওয়েবসাইটে স্নাতকোত্তর পর্যায়ের এ স্কলারশিপ সম্পর্কে বিস্তারি তথ্য প্রকাশ করেছে।
স্কলারশিপে প্রতি শিক্ষাবছরে ২৫ হাজার মার্কিন ডলার পাবেন শিক্ষার্থীরা। দুই বছর মেয়াদি এ স্কলারশিপে শিক্ষার্থীর ৫০ শতাংশ ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয়। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ নভেম্বর থেকে এবং চলবে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত।
খায়ান্তসে স্কলারশিপ পেতে সিডনি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে। অথবা, আগে থেকেই সেখানে স্নাতকোত্তরে ভর্তি থাকতে হবে। স্নাতকোত্তরের বিষয় হতে হবে মানবিক, দর্শন অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে।
শিক্ষার্থীকে নিজ থেকে বুদ্ধিস্ট স্টাডিজে গবেষণার জন্য আগ্রহী হতে হবে। পাশাপাশি, অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধান হতে একটি সন্তোষজনক ছাড়পত্রও নিতে হবে।
এই স্কলারশিপটি মূলত বুদ্ধিস্ট স্টাডিজে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তা করার জন্য চালু করা হয়েছে। স্কলারশিপটির বিস্তারিত জানা যাবে https://www.sydney.edu.au/scholarships/b/the-khyentse-foundation-scholarship.html সিডনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে সব তথ্য।






















