শিক্ষা ১২ জানুয়ারি, ২০২১ ০৯:৩৭

ত্রিশাল সরকারি নজরুল একাডেমি ভর্তির লটারীর ড্র অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

দেশের সকল স্কুলের সাথে গতকাল সোমবার ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমিতে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে। এ লটারী ড্র পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।

এ সময় ৬ষ্ঠ শ্রেণিতে সাধারণ কোটায় ১১১ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৫ জন, পোষ্য কোটায় ৪ জন, অপেক্ষমাণ ৩০ জন এবং ৯ম শ্রেণির বিজ্ঞান শাখায় ২ জন, মুক্তিযোদ্ধা কোটা সহ ৫০ জন, অপেক্ষমাণ ৩৬ জন, মানবিক শাখায় ৪ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫ জনকে লটারির ড্র-এর মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে এ লটারী

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুর রওশন সুমেল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) একেএম কামরুল হাসান প্রমুখ। লটারি মাধ্যমে নির্বাচিত ফলাফলের তালিকা স্কুলের নিজস্ব ওয়েব সাইটে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।