ডেস্ক রিপোর্ট
উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়তে যান অনেকেই। এই পড়াশোনা বিনা মূল্যে করতে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যের বৃত্তির ব্যবস্থা করে থাকে। এবারে তেমনি একটি বৃত্তির আলোচনা করা হবে যেগুলো পড়তে পকেট থেকে এক পয়সাও খসবে না শিক্ষার্থীদের।
বিদেশে অনেক বৃত্তি আছে। সেগুলোর মধ্যে কয়েকটিকে সেরা মনে করেন অনেকেই। এটিতে দ্বিমত থাকতে পারে। তবে এমন একটি বৃত্তির সুযোগ আছে যা পেলে বিনা মূল্যে পড়া যাবে। আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি এ মাসে এবং আগামী মাসের মধ্যে আবেদনের সময় শেষ হয়ে যাবে।
এসব বৃত্তিতে আবেদন থেকে শুরু করে পড়া শেষ পর্যন্ত শিক্ষার্থী নানা সুযোগ–সুবিধা পেয়ে থাকেন। প্রতিবছর ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের এসব বৃত্তিতে শিক্ষার্থীরা টিউশন ফি, মেডিকেল ফি, ভিসা ফি এবং মাসে হাত খরচের অর্থও পান। বিশ্বের সেরা এসব বৃত্তির তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারের হাম্মাদ বিন খলিফা ইউনির্ভাসিটি স্কলারশিপ, আইডিবি স্কলারশিপ, ক্যামব্রিজ গেটস স্কলারশিপ, সাস্কাচুয়ান বৃত্তি, কমনওয়েলথ বৃত্তি, ইসলামিক ডেভেলভমেন্ট ব্যাংক স্কলারশিপ, আজারবাইজার সরকারি বৃত্তি ও স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ।
আবেদন করতে পারবেন যারা:
হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’ দিয়ে আসছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রায় পাঁচ হাজার বিদেশি শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ওয়ান টায়ার মাস্টার্স ও ডক্টরাল নিয়ে হাঙ্গেরিতে পড়ছেন। বাংলাদেশ থেকে আন্ডারগ্র্যজুয়েট ও মাস্টার্স পর্যায়ে এই স্কলারশিপ দেওয়া হয়। স্কলারশিপের অধীনে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল-তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
স্নাতকে আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ১৮ হতে হবে এবং উচ্চমাধ্যমিক পাস করতে হবে। বেশির ভাগ বিষয়ে পড়তে গেলে প্রয়োজন হবে আইইএলটিএসের। কিছু ক্ষেত্রে আইইএলটিএসের প্রয়োজন হয় না।
এবার হাঙ্গেরি সরকার ২০২১-২২ শিক্ষাবর্ষে ফুল ফ্রি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে আবেদন নেওয়া শুরু করেছে। এই স্কলারশিপের অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করা যাবে। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইটে বলা হয়েছে, গত বছর থেকে বাংলাদেশে চালু হয়েছে এই স্কলারশিপ। হাঙ্গেরি সরকারের ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’-এর আবেদনের সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশিরা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ-এর অধীনে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনলাইন আবেদনের পাশাপাশি ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের হার্ডকপিও শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এ বছর বাংলাদেশ থেকে কতজন এই স্কলারশিপ পাবেন বা কতজন বাংলাদেশিকে এই স্কলারশিপ দেওয়া হবে, তা আবেদনের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
ইচ্ছে করলে হাঙ্গেরির কাছের দেশ ফ্রান্স, ইতালি, পর্তুগালে গিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই বসবাস করার সুযোগ পাওয়া যায়। হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতো প্রতি বছর ২ বা ৩ বার ভর্তির জন্য আবেদন করা যায়। এগুলো হলো এপ্রিল থেকে জুলাই, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং অক্টোবর থেকে ডিসেম্বর।
স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের আবেদন করতে ঢু মারতে হবে http://www.shed.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/moedu_scholarship/127ad4ea_cfd5_4e02_b677_c727d443488c/31.pdf এ।






















