ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২১ স্থগিত করা হয়েছে। করোনা মহামারীর প্রেক্ষাপটে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন না হওয়ার শঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২১ এর লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রিটার্নিং অফিসার অধ্যাপক ড. কে. এম. আব্দুস ছোবাহান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়।
এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে শিক্ষক সমিতির নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সমিতির গঠনতন্ত্রের ধারা ৭ এর ‘ক’ উপধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলার ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।






















