শিক্ষা ২৮ জুলাই, ২০১৯ ১২:০৮

আমার দায়িত্ব পালনকালে কোনও নিপীড়নমূলক ব্যবস্থা নয়: চবি উপাচার্য

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডকে পরিচালনার ক্ষেত্রে আমি সততা, ন্যায়-নিষ্ঠা এবং ন্যায্যতাকে সর্বাগ্রে অগ্রাধিকার দেব।

তিনি বলেন,  বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকারের গৃহীত কেন্দ্রীয় পলিসির সঙ্গে সমন্বয় রেখে চতুর্থ শিল্পবিপ্লব, জ্ঞানভিত্তিক সমাজ, দুর্নীতিকে জিরো টলারেন্স এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দর্পণকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।

এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বার্ষিক ৩১তম সিনেট অধিবেশনে সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ।