আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম ।।
আগামী বছরের প্রথম দিনে নতুন বইয়ের সাথে শিক্ষার্থীদের পোশাক বাবদ দুই হাজার টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।
প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চতকরণে গতকাল (শনিবার) বিকেলে কুড়িগ্রাম সদরের ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এক শিফটের বিদ্যালয়ের সময়সূচীর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
এর আগে তিনি জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল, রংপুর বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওহাব, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমূখ।
সভায় জেলা- উপজেলার সকল শিক্ষা কর্মকর্তা,ইন্সট্রাক্টর, পিটিআই সুপারসহ প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।






















