ডেস্ক রিপোর্ট
ত্রিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২১ ফ্রেব্রুয়ারী) সকালে ত্রিশালের রাহেলা-হযরত মডেল স্কুলের সভাপতি অধ্যাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল, ময়মনসিংহ।
মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, তোমরা খুবই ভাগ্যবান যে এরকম একটা ভাল স্কুলে অধ্যয়ন করার সুযোগ পেয়েছ।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশে রাহেলা-হযরত মডেল স্কুল প্রতিষ্ঠাতা ও অধ্যাপক আব্দুল আউয়াল বলেন, সবসময় তোমাদের অভিভাবক ও শিক্ষকদের কথা মেনে চলবে এবং লেখাপড়ায় মনযোগী হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহানা আক্তার ত্রিশাল একাডেমিক সুপারভাইজার। ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, রবিউল ইসলাম বিজয় ও আব্দুল কাদের।





















