নিজস্ব প্রতিবেদক:বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে।
রুটিন অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আর বিকেল শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ২ টা থেকে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
পরীক্ষার সময় থাকবে ২ ঘণ্টা। এর মধ্যে এমসিকিউ পরীক্ষার জন্য ২০ মিনিট এবং রচনামূলক/ সৃজনশীল পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। এমসিকিউ ও রচনামূলক অংশের পরীক্ষার মধ্যে বিরতি থাকবে না।
আমাদের কাগজ//টিএ






















