তিতুমীর কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৮ সালের স্নাতকোত্তর শেষ পর্বের (বিশেষ) পরীক্ষা শুরু আগামী ২৩ নভেম্বর (বুধবার)।
মঙ্গলবার (১ নভেম্বর) অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮ সালের (এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএ) শেষ পর্ব বিশেষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৮ সালের এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএ শেষ পর্ব বিশেষ পরীক্ষা শুরু হবে আগামী ২৩ নভেম্বর (মঙ্গলবার) এবং শেষ হবে আগামী ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার)।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা
১) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যুকৃত প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
২) পরীক্ষা চলাকালে কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস যা মোবাইল ফোনে সংযোগ করা যায় এমন ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩) পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব-স্ব কলেজের অধ্যক্ষগণ কর্তৃক মনোনীত প্রতিনিধির মাধ্যমে কলেজের বিভাগীয় অফিস থেকে সংগ্রহ করতে হবে।
৪) ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।
৪) উল্লেখিত সময়সূচিতে কোনো প্রকার অসংগতি থাকলে তা সময়সূচি প্রকাশের পরপরই কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করতে হবে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের মধ্যে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র হবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
আমাদেরকাগজ/এইচএম






















