শিক্ষা ১৮ নভেম্বর, ২০২২ ১২:২৩

মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তিতে জরুরি নির্দেশনা দিলেন মাউশি

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সফটওয়্যারে প্রদর্শিত হয়নি তাদের জরুরি নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব ও উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন ফরম পূরণ ইতিমধ্যেই সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মহানগর ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) শুরু হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানের তথ্য সফটওয়্যারে সঠিকভাবে আপলোড না হওয়ার কারণে সেসব প্রতিষ্ঠানের নাম সফটওয়্যারে প্রদর্শিত হয় না।

এক্ষেত্রে যে সব প্রতিষ্ঠানের নাম সফটওয়্যারে প্রদর্শিত হচ্ছে না তাদের ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবারও সঠিকভাবে তথ্য আপলোড করে সাবমিট করার জন্য অনুরোধ করা হলো।


আমাদেরকাগজ/এইচএম