শিক্ষা ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:২১

এসএসসি পরীক্ষা শুরু ৩০ এপ্রিল 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। চলতি বছরের (২০২৩) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। রোববার (৩০ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডে কর্মকর্তা ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানায়। চলবে ২৩ মে পর্যন্ত। 

প্রকাশিত রুটিনে দেখা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন অর্থাৎ ৩০ এপ্রিল বাংলা ১ম পত্র, ২ মে বাংলা ২য় পত্র, ৩ মে ইংরেজি ১ম পত্র, ৭ মে ইংরেজি ২য় পত্র, ৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১১ মে ধর্ম শিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনার কারণে পুনর্বিন্যাস করা সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

dhakapost

গত কয়েক বছর আগে থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমান পরীক্ষা আরম্ভ হলেও ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে তা বিলম্বিত হয়।

আমাদের কাগজ/এমটি