শিক্ষা ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:২৭

শিক্ষা প্রতিষ্ঠানে ‘র‌্যাগ ও সেক্সুয়াল হ্যারাসমেন্ট’ বন্ধে ছাত্রলীগের কর্মসূচী 

আামাদের কাগজ রিপোর্ট: শিক্ষা প্রতিষ্ঠানে‘র‌্যাগিং ও যৌন হয়রানি বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন-অ্যাগেইনস্ট র‍্যাগিং এন্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ নামে নতুন কর্মসূচী শুরু করছে ছাত্রলীগ।

শনিবার গণমাধ্যমে পাঠানো ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ, স্থিতিশীল, সুশৃঙ্খল, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে বদ্ধপরিকর বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে সাফল্যের শিখরে দেখতে চায় সংগঠনটি। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,শিক্ষার্থীরা আত্মমর্যাদায় বলীয়ান হয়ে নিজ মেধা ও সৃষ্টিশীলতার সর্বোচ্চ ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ' গড়ার সারথী হবে; চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়বে বাংলাদেশকে । কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ, যৌন হয়রানি এবং বর্ণবাদী আচরণ শিক্ষার্থীদের সুন্দর যাত্রাকে ব্যহত করে। 

তাই ছাত্রলীগ শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে প্রতিনিয়িত। এ লক্ষ্যে আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে পদযাত্রা শুরু করে রাজু ভাস্কর্যে সমাবেশের আয়োজন করেছে এ সংগঠনটি। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের ইউনিট গুলোতে এ কর্মসূচী আয়োজন করতে নির্দেশনা দেয়া হয়েছে।  

 

 

 

 

আমাদের কাগজ/টিআর