শিক্ষা ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৪৭

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

ডেস্ক রিপোর্ট।। 

ঢাকা বিশ্ববিদ্যালয়েল (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাবির জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাব এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ (সি) ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করেন।