শিক্ষা ৯ মার্চ, ২০২৩ ০৫:৫৭

এইচএসসি ও সমমানের চ্যালেঞ্জের ফল শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আগামীকাল শুক্রবার, ১০ মার্চ প্রকশিত করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েসবসাইট থেকে ফল জানা যাবে।

বোর্ড সূত্রে জানা গেছে, দেশের আটটি শিক্ষা বোর্ড থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন এক লাখ ৪ হাজার ৬৬৫টি। এর মধ্যে কেবল ঢাকা শিক্ষা বোর্ডেই আবেদন করেছেন ৩১ হাজারের অধিক শিক্ষার্থী। জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগামীকাল শুক্রবার এইচএসসির ফল পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট থেকে পুনঃনিরীক্ষার ফল দেখতে পারবেন।

গত ৯ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়। আর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ৮ ফেব্রুয়ারি।

আমাদেরকাগজ/ এইচকে