শিক্ষা ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:১৮

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা বিভাগে যাত্রা শুরু ''জেসিএমএস টিভি'র''

''জেসিএমএস টিভি''

''জেসিএমএস টিভি''

সিফাত কবীর।।

চালু হলো স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের অনলাইন নিউজ পোর্টাল এবং ‘জেসিএমএস টিভি’। 

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ‌্যালয়ের সাংবাদিকতা বিভাগের মুক্ত মঞ্চে টিভি উদ্বোধন করেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. শাহজাহান মিনা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.  মো. আনোয়ারুল কবির বলেন, ‘এ বিভাগের প্রতিটা উদ্যোগকে আমি স্বাগত জানাই। আজকের এই মহৎ কাজের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এ বিভাগের শিক্ষার্থীরা এক সময় অনেক ভালো করবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও স্টেট ইউনিভার্সিটি জার্নালিজম বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌস বলেন, ‘জেসিএমএস টিভি ও নিউজ পোর্টাল শিক্ষার্থীদের শেখার একটি প্ল‌্যাটফর্ম। এ টিভিতে মানসম্মত ও রুচিশীল কাজ নিয়মিত প্রচার করা হবে।’

অনুষ্ঠানে বিভাগের উদ্যোগে আয়োজিত ভিডিও কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়।