শিক্ষা ২ এপ্রিল, ২০২৩ ০৭:১১

যৌন নিপীড়নের অভিযোগে বহিষ্কার হলো ঢাবি শিক্ষার্থী 

ঢাবি প্রতিনিধি: যৌন নিপীড়ন ও জুনিয়রদের হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িক বহিষ্কার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের এক শিক্ষার্থী।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বহিষ্কারের এই অনুমোদন প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাময়িক বহিষ্কৃত সাকিন তানভীর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাকে 'ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না' মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।


আমাদেরকাগজ/এইচএম