নিজস্ব প্রতিবেদক: মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত করে মাদ্রাসায় বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে দেশের সকল সরকারি-বেসরকারি মাদ্রাসায় এই নির্দেশনা পালন করতে বলা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) জাকির হোসাইন বলেন, নতুন বছর যেন ভালো কাটে, এজন্য দেশ ও জনগণের জন্য দোয়া করতে বলা হয়েছে মাদ্রাসারা শিক্ষক-শিক্ষার্থীদের।
শুক্রবার নানা আয়োজনে বাংলা নববর্ষবরণ করা হবে। রমনা বটমূলে ছায়ানটের সংগীতের মাধ্যমে দিনটির বরণ অনুষ্ঠান শুরু হবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা।
বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার রমনার বটমূলে ব্যাগ নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ওই দিন বিকেল চারটার মধ্যে সব অনুষ্ঠান শেষ করে সবাইকে রমনা পার্ক ত্যাগ করতে হবে।
আমাদেরকাগজ/এইচএম






















