শিক্ষা ১১ জুন, ২০২৩ ০২:২৮

গরমের কারণে সরকার ঘোষিত ছুটি শেষে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: গরমের কারণে সরকার ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষ আজ। শুরু হয়েছে প্রাথমিক-মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস। আজ রবিবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হয়। 

এর আগে  প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ছিল। এতে বলা হয়, কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত নেওয়া। 

পরে সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাস বন্ধের সিদ্ধান্তের কথা জানান।

তবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও ৬ নির্দেশনা মেনে চলতে হবে।

 

নির্দেশনাগুলো হলো-

* পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক সমাবেশ বন্ধ থাকবে।

* শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

* শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে     নিজের সঙ্গে পানি নিয়ে আসবে।

* শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

* শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে তা মেরামত করতে হবে।

এরও আগে তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

একইভাবে ইবতেদায়ি ও মাধ্যমিক পর্যায়ের মাদরাসা বন্ধের ঘোষণা আসে।

আমাদেরকাগজ/এমটি