নিজস্ব প্রতিবেদক
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের সহযোগীতায় উত্তরাস্থ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য ও এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরান চৌধুরী, রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক, এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব পলাশ দাশসহ বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও এলামনাই এসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এলামনাই এসোসিয়েশনের আহবায়ক ও উপাচার্য ডঃ মোঃ জাহাঙ্গীর আলম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফল করার জন্য সর্বাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আমাদের কাগজ/






















