ডেস্ক রিপোর্ট।।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ মঙ্গলবার বিকেল ৪টায়।
গত ৫ই অক্টোবর রাজধানীসহ সারা দেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৩৬টি সরকারি এবং ৭০টি বেসরকারি মেডিক্যাল কলেজের মোট আসনসংখ্যা ১০ হাজার ৪০৪। মোট আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭২ হাজার ৯২৮ জন।





















