নিজস্ব প্রতিবেদক: কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দুদিনের কর্মসূচি দিয়ে আজকের মতো শাহবাগ মোড় থেকে সরে গেছেন। কমসূচির মধ্যে রয়েছে, শুক্রবার অনলাইন- অফলাইনে বৈঠক, শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়েরসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ও রোববার সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনসহ অবস্থান ধর্মঘট পালন করা হবে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশের শেষে এ ঘোষণা দেন কোটা আন্দোলনের সমন্বয়কারী ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম।
গত কয়েকদিন ধরে হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতেেআন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।
আমাদের কাগজ/টিআর






















