শিক্ষা ১১ নভেম্বর, ২০১৯ ১০:১৫

ঢাবি ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ভাইভার সূচি পরিবর্তন

ডেস্ক রিপোর্ট ।।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ১১ নভেম্বরের পূর্বনির্ধারিত ভাইভা স্থগিত করে নতুন সূচি প্রকাশিত হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৬ নভেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌঁনে ৬টা পর্যন্ত মেধাক্রম ০১ থেকে ৬০০ পর্যন্ত ভাইভা নেয়া হবে। একই সময়ে আগামী ১৭ নভেম্বর মেধাক্রম ৬০১ থেকে ১২০০ পর্যন্ত,  ১৮ নভেম্বর মেধাক্রম ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত এবং ১৯ নভেম্বর মেধাক্রম ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত ভাইয়া নেয়া হবে।

উল্লেখ্য, ভর্তির ভাইভা কলা অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে। এছাড়াও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত ও নৃত্যকলা বিষয়ে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।