শিক্ষা ১৩ নভেম্বর, ২০১৯ ০২:১৬

"শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ"

শিক্ষা ডেস্ক।।

বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি মঙ্গলবার (১২ নভেম্বর) প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে  ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের অংশ হিসেবে এসডিজি-এডুকেশন ২০৩০ এর ৭তম অধিবেশনে বলেন বর্তমান সময়ে বাংলাদেশ সরকার যে স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছে।  এই অধিবেশনের উদ্বোধন করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস।

সেশন সভাপতি ইউনেস্কোর এডিজি স্টেফানিয়া জিয়ানিনি বিশেষভাবে শিক্ষামন্ত্রীকে বক্তব্য রাখতে আহ্বান জানান। এ সময় দীপু মনি আরও বলেন, ‘এসডিজি- চার’ সবার জন্য মান সম্মত শিক্ষা অর্জনে সরকার খুব গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য ও অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশ প্রাইমারি শিক্ষায় এনরোলমেন্টের হার ৯৮ শতাংশ এবং ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি।

এসডিজি  অর্জনে  বাংলাদেশের  কমিটমেপন্টের কথা উল্লেখ করে মন্ত্রী  বলেন,  ‘প্রধানমন্ত্রী এসডিজি অর্জন সংক্রান্ত কার্যক্রম মনিটরিংয়ের জন্য একজন সিনিয়র আমলাকে নিয়োগ দেয়া হয়েছে।’ 

এ সময় ই-নাইন এর প্রতিনিধি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন  উপস্থিত ছিলেন। আর ও উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাস্ট্রদূত কাজী ইমতিয়াজ  হোসেন। বাংলাদেশ  ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন।