নিজস্ব প্রতিবেদক
দেশে করোনাকালীন মহামারির কথা বিবেচনা করে আবারও বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ০৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার(০১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় ছুটি বাড়ানোর এ সিদ্ধান্ত জানায়।
এর আগে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি বিবেচনা করে কয়েক দফায় বাড়ানো হয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ।
বাংলাদেশে মার্চ মাসের আট তারিখে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর ১৬ই মার্চ সরকার ঘোষণা অনুযায়ী ১৭ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা ক্রা হয়েছিল। এরপর দফায়-দফায় এ ছুটি বাড়ানো হয়েছে। এরই প্রেক্ষাপটে আবারও বাড়ানো হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ।






















