শিক্ষা ২১ অক্টোবর, ২০২০ ০৬:২২

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ মহামারীর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে সেই সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে এসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আজ বুধবার দুপুর ১২ টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রী কিছুক্ষণের মধ্যেই তিনি ষষ্ঠ থেকে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষার মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন

বৈশ্বিক মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেবে না সরকার এইচএসসি পরীক্ষা না নিয়ে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার পর গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয় কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে