আব্দুন নূর তুষার
ভারতীয় প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বিনা বাঁধায় বিজ্ঞাপন দিচ্ছে। মেনোপজ বা রজঃনিবৃত্তির পরে সন্তানধারণ করিয়ে দেবে। এখানে অনুমতি ছাড়া অফিস খুলেছে।
এসবই হলো আমাদের দেশের আইনের শাসণ। রজনিবৃত্তির পরে মায়ের ডিম্বানু কোথায় পাবে সেটা বলে নাই। কিভাবে মায়ের গর্ভে সন্তান রাখবে সেটাও বলে নাই।
সহজ যে কাজটা তারা করে সেটা হলো অন্য ডোনার এর এগ বা ডিম দিয়ে বাচ্চা পয়দা করা। চোখের সামনে দিয়ে এসব হয়।আমাদের স্বাস্থ্য ব্যবস্থার পাহারাদাররা সেগুলো দেখেন না। তারা ব্যস্ত আমলা ঠেকাও আন্দোলনে।
এরা প্রশাসণিক নেতা। ডাক্তার এর সুবিধা, করোনাকালীন প্রতিশ্রুত অর্থ, উচ্চ শিক্ষা সহজীকরণ, ন্যুণতম বেতন , আটকে যাওয়া প্রফেশণাল পরীক্ষা, চিকিৎসাব্যবস্থার সংস্কার, দেশের পয়সা বিদেশ যাওয়া, বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ নিয়ে এদের কোন মাথাব্যাথা নাই।
এরা ব্যস্ত প্রশাসণিক আন্দোলনে। এখন প্রকৃচি করে। গতবার প্রকৃচি থেকে অশ্বডিম্ব নিয়ে এসে এতদিন চুপ করেছিলো কেন?
প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে করা নিয়োগ নিয়ে কথা বলে। তার কাছে গিয়ে ডাক্তারদের সমস্যার কথা বলে না।
বলেন তো? ডিম আরেকজনের আর বাচ্চা আপনার?
এই কাজ আমাদের বাংলাদেশের শিশু জন্মদান বিশেষজ্ঞরা জীবনেও করবেন না। করলে তাকে আপনি বিএমডিসিতে আইনের আওতায় পাবেন। চেন্নাইওয়ালাকে কই পাবেন। এসব অজাচার বন্ধ করেন।
আব্দুন নূর তুষার, চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব
(লেখাটি আব্দুন নূর তুষারের ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া)






















