চাকুরীর খবর ১ নভেম্বর, ২০২০ ১২:৩৩

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩১৬ জনের চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট

কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, টেলিফোন অপারেটর, ড্রাইভার ও ইলেকট্রিশিয়ান পদে ৩১৬ জনকে নিয়োগ দেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী-পুরুষ। আগ্রহীরা rakub.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে যেকোনো পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ২০ নভেম্বর ২০২০ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত।