ডেস্ক রিপোর্ট
‘সেলস ম্যানেজার (ফুডস)’ পদে জনবল নিয়োগ দেবে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। পদসংখ্যা নির্ধারিত নয়। বেতন আলোচনা সাপেক্ষ।
আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর থাকতে হবে। এছাড়াও থাকতে হবে ১০ বছরের কাজের অভিজ্ঞতা। চাকরির ধরন ফুল টাইম। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা ৩২ বছর। কর্মস্থল যেকোনো স্থান।
আগ্রহীরা www.jagojobs.com/sales-marketing এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর ২০২০ পর্যন্ত।






















