চাকুরীর খবর ১১ নভেম্বর, ২০২০ ১০:৪৬

৩০ জনকে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ

ডেস্ক রিপোর্ট

‘ফার্মাসি সেলস এক্সিকিউটিভ’ পদে ৩০ জনকে নিয়োগ দেবে বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পিসিবি’র নিবন্ধন/সনদ থাকতে হবে। এছাড়াও থাকতে হবে ০৩ বছরের কাজের অভিজ্ঞতা।

বেতন আলোচনা সাপেক্ষ। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী-পুরুষ। বয়সসীমা ১৮-৩৫ বছর। কর্মস্থল যেকোনো স্থান। আগ্রহীরা www.jagojobs.com/sales-marketing এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় আগামী ০৯ ডিসেম্বর ২০২০ পর্যন্ত।