চাকুরীর খবর ২২ নভেম্বর, ২০২০ ১১:১৮

‘শোরুম ম্যানেজার’ পদে চাকরি

ডেস্ক রিপোর্ট

‘শোরুম ম্যানেজার (মোটরবাইক সেলস)’ পদে ১৫ জনকে নিয়োগ দেবে রানার অটোমোবাইলস লিমিটেড। আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক/এমবিএ/স্নাতকোত্তর থাকতে হবে। এছাড়াও থাকতে হবে ০৫ বছরের অভিজ্ঞতা।

বেতন আলোচনা সাপেক্ষ। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী-পুরুষ। বয়সসীমা ২৬-৩৫ বছর। কর্মস্থল যেকোনো স্থান। আগ্রহীরা www.jagojobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত।