ডেস্ক রিপোর্ট
ল্যাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (মুদ্রাক্ষ্রিক), অফিস সহায়কসহ ০৯টি পদে ৩৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই)।
চাকরির ধরন স্থায়ী। প্রার্থীর ধরন নারী-পুরুষ। বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আগ্রহীরা www.bsti.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের জন্য টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৪ নং পদের জন্য ২৮০ টাকা, ৫-৯ নং পদের জন্য ২২৪ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ০৯ জানুয়ারি ২০২১ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত।






















