ডেস্ক রিপোর্ট
বোট ইঞ্জিন ড্রাইভার ও অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি।
পদের নাম বোট ইঞ্জিন ড্রাইভার। পদসংখ্যা ০১ জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান। অভিজ্ঞতা ০৩ বছর। বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম অফিস সহায়ক। পদসংখ্যা ০১ জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান। বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
চাকরির ধরন স্থায়ী। প্রার্থীর ধরন নারী-পুরুষ। বয়সসীমা ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে ৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। আগ্রহীরা www.mopa.gov.bd অথবা www.mfacademy.gov.bd থেকে সংগ্রহ করতে পারবেন। আবেদনের ঠিকানা অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, মৎস্য বন্দর, চট্টগ্রাম-৪০০০। আবেদন ফি ৫০-১০০ টাকা।
আবেদনের শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত।






















