চাকুরীর খবর ১৫ ডিসেম্বর, ২০২০ ০৭:১৯

সমাজসেবা অধিদপ্তরের চাকরি পরীক্ষার সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৮ ডিসেম্বর (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফিস সহায়ক (স্থায়ী রাজস্ব) পদে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড http://dss.teletalk.com.bd/admitcard/index.php থেকে নামাতে হবে প্রার্থীদের।


লিখিত পরীক্ষার ফলাফল সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট www.dss.gov.bd-তে প্রকাশ করা হবে। প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। আর অ্যাডমিট কার্ডে লেখা সব নির্দেশনা মানতে হবে প্রার্থীদের।