চাকুরীর খবর ২২ ডিসেম্বর, ২০২০ ০৯:২৭

আজই আবেদনের শেষ দিন

২১৯ জনকে নিয়োগ দেবে রাজউক

ডেস্ক রিপোর্ট

সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), সহকারী পরিচালক, সহকারী আইন কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী (সিভিল), এস্টেট পরিদর্শক, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটরসহ মোট ২৫টি পদে ২১৯ জনকে নিয়োগ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে

নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩০ বছর পূর্ণ হওয়া প্রার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে রাজউকের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরের ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হতে হবে

আজ মঙ্গলবার ২২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত http://rajuk.teletalk.com.bd/ এই ঠিকানায় প্রবেশ করে আবেদন করা যাবে