চাকুরীর খবর ২৭ ডিসেম্বর, ২০২০ ১২:০৪

অভিজ্ঞতা ছাড়াই ৪০ হাজার টাকা বেতনের চাকরি

ডেস্ক রিপোর্ট

‘প্রবেশনারি অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এমবিএম/এমবিএ/স্নাতকোত্তর থাকতে হবে। অভিজ্ঞতা প্রযোজ্য নয়। বেতন ৪০,০০০ টাকা।

চাকরির ধরন অস্থায়ী। প্রার্থীর ধরন নারী-পুরুষ। বয়সসীমা ৩০ বছর। কর্মস্থল যেকোনো স্থান। আগ্রহীরা www.jagojobs.com/bank এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় আগামী ১০ জানুয়ারি ২০২১ পর্যন্ত।