চাকুরীর খবর ১১ জানুয়ারি, ২০২১ ০৯:৫৮

ট্রেইনি সিনিয়র অফিসার নিচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক

ডেস্ক রিপোর্ট

ট্রেইনি সিনিয়র অফিসারপদে নিয়োগ দিবে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ট্রেইনি সিনিয়র অফিসার।

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। দেশের যেকোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে।

বেতন ভাতা

৩০,০০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://www.bdjobs.com/sjibl) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩১ জানুয়ারি, ২০২১।