চাকুরীর খবর ২৭ জানুয়ারি, ২০২১ ১১:৪৫

৪০তম বিসিএসের ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট

৪০তম বিসিএস অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এতে পাস করেছেন ১০ হাজার ৯৬৪ জন।

বুধবার (২৭ জানুয়ারি) পিএসসির এক সভায় এ ফলাফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা।

>> ফলাফল দেখতে ক্লিক করুন।