ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে ১৭টি পদে ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
চাকরির ধরন অস্থায়ী। প্রার্থীর ধরন নারী-পুরুষ। কর্মস্থল যেকোনো স্থান। বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২-৩৫ বছর।

আগ্রহীরা www.bfdc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি টেলিটকের মাধ্যমে ০১-০৬ নং পদের জন্য ৫৬০ টাকা, ০৭-১৭ নং পদের জন্য ৪৪৮ টাকা পাঠাতে হবে।






















