ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) তিনটি পদে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
কম্পিউটার অপারেটর পদে ছয়জন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে ৯ জন এবং অফিস সহায়ক পদে ১২ জনকে নিয়োগ দেবে ইউজিসি।
আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
আগ্রহীরা এই ওয়েবসাইটের (www.ugc.gov.bd) মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।






















