চাকুরীর খবর ১০ নভেম্বর, ২০২২ ১১:৪৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

আমাদের কাগজ ডেস্ক: সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুইটি বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

বিভাগের নাম: ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স।

পদের নাম: সহকারী অধ্যাপক ও প্রভাষক।

পদসংখ্যা: ২টি এবং ১টি।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড ৬) এবং ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড ৯)।

যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। এছাড়া ক্রীয়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখলে বিজ্ঞপ্তিতে বর্ণিত যেকোন একটি শর্ত শিথিল করতে পারবেন।

বিভাগের নাম: মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম।

পদসংখ্যা: ১। পদের নাম: সহকারী অধ্যাপক।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড ৬)।

যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে: প্রার্থীরা সশরীরে রেজিস্ট্রার অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করলে আবেদন ফি বাবদ ১,০০০ টাকা এবং অনলাইনে আবেদনপত্র সংগ্রহ করলে আবেদন ফি বাবদ ১,১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পাঠাতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি, নম্বরপত্র ও সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের তিন কপি ছবিসহ পূর্ণ দশ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ নভেম্বর ২০২২।

 

আমাদেরকাগজ/এইচএম