চাকুরীর খবর ১৯ নভেম্বর, ২০২২ ০৯:৪৮

বাংলাদেশ বার কাউন্সিলে চাকরির সুযোগ

আমাদের কাগজ ডেস্ক: বাংলাদেশ বার কাউন্সিল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী পরিচালক (ডিউস কালেকশন)।

পদ সংখ্যা: ২।

আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস। হিসাব সংক্রান্ত কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদের নাম: সহকারী পরিচালক (অডিট)।

পদ সংখ্যা: ১টি।

আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করতে হবে। অডিট সংক্রান্ত কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদের নাম: সহকারী পরিচালক (ট্রেনিং, এনরোলমেন্ট)।

পদ সংখ্যা: ৩টি।

আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতক ও স্নাতকোত্তর পাস করতে হবে। পদ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদের নাম : এলডিএ কাম কম্পিউটার অপারেটর।

পদ সংখ্যা: ৭টি।

আবেদন যোগ্যতা : কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে গতি প্রতি মিনিটে ৩০ শব্দ। প্রতি মিনিটে সাঁট-লিপিতে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ লিখতে জানতে হবে। বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।

পদের নাম: এলডিএ কাম টেকনিশিয়ান।

পদ সংখ্যা: ২টি।

আবেদন যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ে স্পিড প্রতি মিনিটে কমপক্ষে ৩০ শব্দ হতে হবে। হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং কাজে দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।

পদের নাম: এল ডি এ।

পদ সংখ্যা: ২টি।

আবেদন যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে প্রবেশ করুন https://barcouncil.teletalk.com.bd/ এই ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ২৪ নভেম্বর, ২০২২ থেকে ২০ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত।

আমাদেরকাগজ/এইচএম