চাকুরীর খবর ৭ ডিসেম্বর, ২০২২ ০৭:০৭

বিবিসি বাংলায় চাকরির সুযোগ

আমাদের কাগজ ডেস্ক: বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলা সংস্করণের জন্য দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ করবে। নিয়োগের পর ঢাকাভিত্তিক অফিসে কাজ। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

পদের নাম : নিউজ এডিটর, বাংলা এডিশন।

আবেদন যোগ্যতা : বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সারির সংবাদমাধ্যমে সিনিয়র এডিটর হিসেবে সফলভাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

নিউজরুমের দল পরিচালনা করার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স-ভিত্তিক কনটেন্ট নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে। এডিটরিয়াল মূল্যবোধ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে পটু হতে হবে।

বাংলা ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আইন ও নীতিমালা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া বিষয়ক নানা বিষয়ে জানাশোনা থাকতে হবে।নিয়োগ দেওয়া হবে স্থায়ীভাবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজ করতে হবে। 

আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১৯ ডিসেম্বর, ২০২২


আমাদেরকাগজ/এইচএম