চাকরি ডেস্ক: অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল মার্কেটিং বিভাগে জনবল নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
পদের নাম : জুনিয়র এক্সিকিউটিভ, কোয়ারি ম্যানেজমেন্ট।
পদ সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে ডিজিটাল মার্কেটিং বিষয়ে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
যোগাযোগ দক্ষতা, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে সম্যক ধারণ থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, গ্র্যাচুয়েটি প্রদান করা হবে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২১ ডিসেম্বর, ২০২২।
আমাদেরকাগজ/এইচএম






















