চাকরি ডেস্ক: ব্যাংক লিমিটেড সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লেনদেন সেবা বিভাগে জনবল নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। তবে একাডেমিক পর্যায়ে তৃতীয় কোনো বিভাগ থাকতে পারে না।
কম্পিউটার সাক্ষর হতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুবিধা: মাসিক বেতন ৩০,১৩০ টাকা। তবে এক বছর পর সহকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলে বেতন হবে ৪১৭৭০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধার পাশাপাশি প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আমাদেরকাগজ/এইচএম






















