আমাদের কাগজ ডেস্কঃ সম্প্রতি একাধিক পদে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর। সম্প্রতি প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল চেয়েছে বলে জানা গিয়েছে। একমাত্র আগ্রহীরা এবং যোগ্য প্রার্থীরাই অনলাইনের সুযোগ থাকছে। আবেদন করতে অনলাইন করুন।
পদের নাম: ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ফটোগ্রাফার, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার, ক্যাটালগার, স্টোর অ্যাসিস্ট্যান্ট, অফিস সহায়ক।
বয়সসীমা: প্রার্থীদের বয়স ২০২৩ সালের ১ জানুয়ারি ন্যূনতম ১৮ বছর ও ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা-শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান-প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ ৩২ বছর, তারাও আবেদনের যোগ্য।
আবেদন যেভাবে: আগ্রহীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৬ টাকাসহ মোট ৩৩৬ টাকা, ৩ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ৩০ জানুয়ারি ২০২৩ থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।
আমাদের কাগজ/এমটি






















