চাকরি ডেস্ক: প্ল্যান ইন্টারন্যাশনাল সম্প্রতি তাদের বাংলাদেশ অফিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট (ইয়ুথ লিডারশিপ)।
পদ সংখ্যা: ১।
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ইংরেজি, সমাজকর্ম, ইয়ুথ ডেভেলপমেন্ট, সমাজবিজ্ঞান বা নৃ-বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এছাড়া ইয়ুথ লিডারশিপ ও জেন্ডার ট্রান্সফরমেটিভ প্রোগ্রামিংয়ে খুব ভালো জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রযুক্তিগত জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)।
কর্মস্থল: রংপুর ডিভিশনাল অফিস।
বেতন: মাসিক বেতন ৮৬,৮৭০ থেকে ১,০৬,৮০৫ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।
সুযোগ সুবিধা: স্বাস্থ্য ও জীবনবিমার সুবিধা আছে।
আবেদনের নিয়ম: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৩।
আবেদনের সময়সীমা: ২ ফেব্রুয়ারি ২০২৩।
আমাদেরকাগজ/এইচএম






















