চাকুরীর খবর ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:৫৭

২৮১ পদে লোকবল নেবে ভূমি মন্ত্রণালয়  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ লোকবল চেয়ে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় । সম্প্রতি,জবনল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম : সার্ভেয়ার।

পদ সংখ্যা : ২৮১টি। 

অভিজ্ঞতা : আবেদনের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন : ১৪তম গ্রেডে ১০,২০০-২৪,৬৮০ টাকা।


প্রার্থীর বয়সীমা : ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

পরীক্ষা ফি : ২২৩ টাকা পরীক্ষার ফি আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময় : আবেদন করা যাবে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময় ৯ মার্চ।

আমাদের কাগজ/এমটি