চাকরি ডেস্ক: স্কয়ার ফারমাসিউটিক্যালস লিমিটেড তাদের হিউম্যান রিসোর্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম : এক্সিকিউটিভ।
পদ সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : বিবিএ/ এমবিএ ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর কমপক্ষে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে অবশ্যই যোগাযোগে দক্ষ হতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বিশেষ করে এমএস অফিসের কাজে পারদর্শী হতে হবে।
এছাড়া চূড়ান্ত নিয়োগের পর গাজীপুর বা পাবনায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩।
আমাদেরকাগজ/এইচএম






















