চাকরি ডেস্ক: রকমারি ডটকম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের প্রতিষ্ঠানটিতে কাস্টমার কেয়ার সার্ভিসের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : টিম মেম্বার।
পদ সংখ্যা : ৬টি।
আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে বিবিএ সেকেন্ড/থার্ড ইয়ারের পড়ুয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।প্রার্থীর বয়সসীমা ২২-২৮ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরষ উভয় আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
এছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় চাকরির আগ্রহ থাকতে হবে।
বেতন : মাসিক বেতন ৭০০০-৭৫০০ টাকা।
আবেদনের নিয়ম : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩।
আমাদেরকাগজ/এইচএম






















