চাকরি ডেস্ক: কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে কোয়ালিটি কন্ট্রোল বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : কোয়ালিটি কন্ট্রোল অফিসার।
পদ সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : কেমিস্ট্রি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি বিষয়ে মাস্টার্স পাস করতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। তবে পদটিতে আবেদন করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই।
এছাড়া কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকার প্রধান কার্যালয়ে কাজ করতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন ।
আবেদনের শেষ তারিখ : ১ মার্চ, ২০২৩।
আমাদেরকাগজ/এইচএম






















